বেতন বৃদ্ধির দাবিতে পথে নামল মিড ডে মিলের কর্মীরা

বেতন বৃদ্ধির দাবিতে পথে নামল মিড ডে মিলের কর্মীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৩০শে আগস্ট :বেতন বৃদ্ধির দাবিতে পথে নামল মিড ডে মিলের কর্মীরা। আজ উল্টোডাঙ্গা মোড় থেকে মিছিল করে তারা সল্টলেকে পিএনবি মোড় পর্যন্ত আসেন। পিএনবি মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে বসে পড়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে। এরপরে তার জন্য প্রতিনিধি দল এপিসি ভবনে মিড ডে মিল আধিকারিকদের সঙ্গে কথা বলে।

বিক্ষোভকারীদের অভিযোগ ১২ মাস কাজ করলেও তাদের ১০ মাসের বেতন দেওয়া হয়। ন্যূনতম বেতন দেওয়া হয় না তাদের। দৈনিক নিম্নতম মজুরি যেখানে ২৭০ টাকা রোজ। সেখানে তাদের মাত্র ৫০ টাকা রোজে তাদের কাজ করানো হয় এবং নানান সময়ে তাদের কাজ বৃদ্ধি পেলেও তাদের সাম্মানিক ভাতা বৃদ্ধি হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top