
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা, ৩০ শে আগস্ট : ভীন রাজ্যের ভবঘুরেকে তার পরিবারের হাতে তুলে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন ভাঙড়ের হাসেম আলী বৈদ্য। পাশে থেকে সব রকম সহযোগিতা করলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। উল্লেখ্য গত ২৬ আগস্ট ভাঙড়ের বাড়জুড়ি গ্রামে এদিক ওদিক ঘুড়তে দেখা যায় এক আজ্ঞাত পরিচয় হীন যুবককে। এলাকায় এভাবে একজন কে ঘুড়তে দেখে কয়েকজন যুবক তাকে ঘিরে নানা প্রশ্ন করতে থাকে। উত্তর না পেয়ে তাকে উত্তক্ত করতে থাকলে, বাধ্য হয়ে সে আশ্রয় নেয় হাসেম আলীর মুদিখানার দোকানে। হাসেম আলী নিজের বাড়িতে রেখে দুদিন খাওয়া পরা দিয়ে, সেলুনে নিয়ে গিয়ে পরিষ্কার করিয়ে জানতে পারে তার বাড়ি ঝাড়খণ্ডে। নাম সুনীল কুমার উত্তম। মোবাইল নম্বর সংগ্রহ করে যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে ঝাড়খণ্ড থেকে পরিবারের লোকজন ভাঙড়ের বাড়জুড়ি গ্রামে আসে শুক্রবার। ঐদিনই দুপুরের খাওয়া দাওয়া করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সকলে। ভাগ্নাকে ফিরে পেয়ে খুশি মামা মুকেশ পাসওয়ান।


















