ডেঙ্গু-জ্বরে মৃত্যু এক গৃহবধুর,পরিবারে শোকের ছায়া

ডেঙ্গু-জ্বরে মৃত্যু এক গৃহবধুর,পরিবারে শোকের ছায়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,৩১ শে আগস্ট : ডেঙ্গুতে নাজেহাল হয়ে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার সাধারণ মানুষ। হাবড়া, অশোকনগর, বনগাঁ ,গাইঘাটা একের পর এক মৃত্যু মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। এবার মৃত্যু হল গাইঘাটার এলাকার ইছাপুরের সাধনা সরকার ৩৪।
পরিবার সুত্রে জানা যায় গত নয় তারিখ থেকে জ্বর আসে পরবর্তীতে হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কিছুদিন চিকিৎসা চলার পর অবস্থার অবনতি হলে কলকাতার এস এস কে এম হাসপাতালে শুক্রবার সকাল সাড়ে ছটা নাগাদ মারা জান গৃহবধু। মৃত্যু শংসাপত্রে ডেঙ্গুর উল্লেখ রয়েছে।
এলাকার নিকাশী-ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন । কিন্তু পঞ্চয়েতের তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে এলাকায় পরিস্কারের কাজ হচ্ছে এবং পনেরো দিন পর পর মশা মারার স্প্রে করা হচ্ছে বলে জানান মেম্বার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top