
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২ রা সেপ্টেম্বর :গতকাল বিজেপি ও তৃণমূল সংঘর্ষ পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার দেলুয়াতে। সংঘর্ষে আহত ৩ মহিলা সহ ৬জন বিজেপি কর্মী সমর্থক। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, সকালে গ্রামের একটি চায়ের দোকানে যখন বিজেপি ও তৃণমূল কর্মীরা বসেছিলেন, সেই সময় দুপক্ষের মধ্যে বচসা হয়। এরপরই তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে রেহাই পাননি বাড়ীর মহিলারাও। বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকের বাড়িতে ভাংচুর করা হয় বলেও অভিযোগ। আহতদের দেখতে আজ মেদিনীপুর মেডিকেল কলেজে আসেন l



















