
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,৩রা সেপ্টেম্বর :এক বাইক আরোহীকে ধাক্কা বোলেরো গাড়ির। ঘটনায় মৃত এক, আহত আরো এক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ভৈরবপুর এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে। এদিন একটি বাইকে এক দম্পত যাওয়ার সময় ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে গেলে বাইক আরোহী ভাস্কর মাইতির স্ত্রী কাজল মাইতি (৩৮) হাসপাতালেই মারা যান, গুরুতর আহত ভাস্কর মাইতিকে চন্দ্রকোনা হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিক্যাল স্থানান্তরিত করা হয় এমনই পুলিশ সূত্রে খবর। বাইকটি ঘাটাল থেকে চন্দ্রকোনার ভৈরবপুরের দিকে আসছিল। ভৈরবপুরে রাজ্য সড়ক পার হতে গিয়েই চন্দ্রকোনা থেকে ঘাটালগামী একটি বোলেরো গাড়ির ধাক্কায় দুজনেই ছিটকে পড়ে।


















