
নিজস্ব সংবাদদাতা,হাওড়া,১৪ ই সেপ্টেম্বর :প্রেমে প্রত্যাক্ষিত হয়ে আত্মহত্যা যুবকের । ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার মৃতদেহ । ঘটনা হাওড়া বি গার্ডেন থানার কোলে মার্কেট এর । মৃত যুবকের নাম চন্দন সিং । বিহারের দানাপুর এর বাসিন্দা মৃত যুবক । কলকাতার একটি ম্যাট্রিমনি কোম্পানিতে চাকরি করতো সে । সোশ্যাল মিডিয়া থেকে যোগাযোগ হয় পাক স্টিট এর এক তরুণী সঙ্গে । বেশ কয়েক মাস তাদের ভালোবাসা চলার পরে হঠাৎই বিচ্ছেদ হয় তাদের । তারপর থেকেই মানসিক বিষাদে ভুগছিল চন্দন । আজ সকালে অফিস যাওয়ার জন্য না বেরোলে বাড়ির মালিক দরজা ভেঙে ঘরে ঢুকলে দেখে চন্দনের ঝুলন্ত দেহ । খবর দেওয়া হয় স্থানীয় বি গ্রাডেন থানায় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে খবর দেওয়া হয়েছে চন্দন বিহারের বাড়িতে ।



















