
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৪ ই সেপ্টেম্বর :গড়িয়া সান্ধ্যবাজার এলাকায় আজ সকালে একটি গর্ত থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ৷ মৄতের নাম অরিজিত সরকার ৷ তার বাড়ি গড়িয়ার নবগ্রাম এলাকায় বলে জানা গিয়েছে ৷ বাঘাযতীন এলাকায় তার একটি দোকান রয়েছে ৷ রোজ রাত্রি ১১টার মধ্যে বাড়ি ফিরে আসে ৷ গতকাল আসেনি ৷ আজ সকালে স্থানীয় ব্যবসায়ীরা এসে দেখেন যে বাজারের সামনে একটি গর্ত খোলা যেটি গতকাল ছিল না ৷ সেই গর্তের মধ্যে পড়ে রয়েছে একজনের দেহ ৷ তারা সাথে সাথেই পুলিশে খবর দেন ৷ পুলিশ অনেকক্ষন দেরীতে আসে বলে অভিযোগ ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ রাস্তায় এইভাবে গর্ত খোলা থাকলেও কোনও ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এটি কোনও দুর্ঘটনা নাকি খুন তা খতিয়ে দেখা হচ্ছে ৷ আজ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷



















