
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,১৪ ই সেপ্টেম্বর : চুরির ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের সাফল্য,গ্রেফতার দুই দুষ্কৃতী,উদ্ধার করল প্রচুর চুরি যাওয়া মোবাইল,ল্যাপটপ এবং স্বর্ণালংকার।সম্প্রতি শিলিগুড়ির প্রধান নগর থানার অন্তর্গত রাজ কুমার গুপ্তা এবং অভিষেক ঠাকুরের বাড়িতে এবং দোকানে দু’টি চুরির ঘটনা ঘটে।এরপর দুইজন প্রধান নগর থানায় চুরির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে।চুরির অভিযোগ পাওয়ামাত্র প্রধান নগর থানার পুলিশের সাদা পোশাকের পুলিশ বাহিনী ঘটনার তদন্তে নামে।চুরির ঘটনার তদন্তে নেমে বিহারের দুষ্কৃতীদের যোগাসাযোগ এর তথ্য পায় প্রধান নগর থানার তদন্তকারী অফিসারেরা।গোপন সূত্রের খবরের ভিত্তিতে দুই দুষ্কৃতী কে ধরতে সমর্থ হয়।ধৃত দুই দুষ্কৃতী নাম রানা ঠাকুর ও কুমার শর্মা।ধৃত দুই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গায় থেকে উদ্ধার করে সোনা,মোবাইল,দামি ঘড়ি এবং ল্যাপটপ।



















