বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত অজ্ঞাতপরিচয় ব্যক্তি

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত অজ্ঞাতপরিচয় ব্যক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১৭ ই সেপ্টেম্বর : বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির ঘটনাটি কুলটি থানার লছিপুর রায় পাড়ার রাস্তাতে। সোমবার বিকেলে বৃষ্টি হওয়ার ফলে এক ব্যক্তি সিতারামপুর থেকে আসছিল রায়পাড়ার রাস্তা ধরে লছিপুর গেট যাওয়ার জন্য।হঠাৎই জমা জলে পা পিছলে পড়ে যাবার সময় তার পাশে বিদ্যুতের পোলের নগ্নতার হাতে লেগে যায় ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়। নতুন বলে নয় দীর্ঘদিনের সমস্যা বিদ্যুৎ বিভাগকে অনেক বলার সত্ত্বেও কোনো কাজ হয়নি তার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করেছেন স্থানীয়রা।এই দুর্ঘটনার ফলে লছিপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বাচ্চু রায় এবং কাউন্সিলর পৌঁছায়। দুইজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। বিদ্যুৎপৃষ্ট অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।অন্যদিকে বাচ্চু রায় ও কাউন্সিলর রাজা চ্যাটার্জী এই দুজনেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। দুর্ঘটনার জেরে বরাকর ও আসানসোল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাই স্থানীয়রা।এই অবরোধ প্রায় ৩০ মিনিট অবধি চলতে থাকে, অবরোধের জেরে যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন নুপুরের স্থানীয়রা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top