
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর,১৯শে সেপ্টেম্বরঃ দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের অন্তর্গত রশিদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নরেন্দ্র মোদির 69 তম জন্ম দিবস উপলক্ষে , বৃহস্পতিবার বিনামূল্যে ফল বিতরণ কর্মসূচি পালন করা হলো।এদিনের ফল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বুনিয়াদপুর টাউন মন্ডলের অন্যতম মুখ সুপ্রিয় দত্ত ,ফনি ভূষণ মাহাতো, নয়ন সাহা,বিশ্বজিৎ সন্ন্যাসী, প্রমুখরা। এ বিষয়ে বুনিয়াদপুর বিজেপি টাউন মোর্চার নেতা সুপ্রিয় দত্ত জানান “” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৯ তম জন্ম দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে, আজকের এই ফল বিতরণ কর্মসূচি পালন করা হলো।


















