
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২০ শে সেপ্টেম্বরঃ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাসের যাত্রী আজ সাড়ে বারোটা নাগাদ দমদম চিড়িয়া মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেল যাত্রীবোঝাই বাস বাসটি ডানকুনি থেকে নাগেরবাজার আসছিল ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য, ঘটনাস্থলে কাশিপুর থানার পুলিশ।



















