
নিউজ ডেস্ক : সামনেই পুজো ব্যাঙ্ক ধর্মঘট ঘিরে চিন্তায় ছিল গ্রাহকেরা l তবে সোমবার একটি প্রেস মিটে গ্রাহকদের ব্যাংক ধর্মঘট প্রত্যাহারের কথা শোনাল ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন।দেশের ব্যাংকিং ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের দশটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংযুক্তিকরণ করা হয় l সংযুক্তিকরণের ফলে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা ২৭ থেকে কমে দাঁড়িয়েছে ১২।কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় ২৬ এবং ২৭ তারিখ ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন।২৮ সেপ্টেম্বর শনিবার এবং ২৯ সেপ্টেম্বর রবিবার হওয়ায় ওই দু’দিনও মিলবে না ব্যাংকিং পরিষেবা। আবার ৩০ তারিখ ব্যাঙ্কের হাফইয়ারলি ক্লোজিং। তাই ধর্মঘট হলে পুজোর আগে টানা পাঁচদিন পরিষেবা পেতেন না গ্রাহকরা।পুজোর আগে ব্যাংক ধর্মঘট স্থগিত হয়ে যাওয়ায় স্বস্তিতে গ্রাহকরা।



















