
নিজস্ব প্রতিনিধি, কোলকাতাঃসোমবার সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হল আনন্দধন নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার বস্ত্রবিতরণী পরিকল্পনা গ্রহণের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল গরীব দুস্থ্য শিশুদের নতুন জামা কাপড় দেওয়া। আর তাই মন্ত্রী শশী পাঁজার উপস্থিতিতে ২৫০০০ গরীব দুস্থ্য শিশুদের পুজোর আনন্দ উপহার হিসেবে বস্ত্র দেওয়া হবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ছাড়া হাজির ছিলেন ওমপ্রকাশ মিশ্রা, বিশিষ্ট আইনজীবী সায়ন্তনী ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ইন্দ্রজিত রায় সহ আরও অনেকে। বস্ত্র বিতরণী অনুষ্ঠানে দুস্থ্য শিশুদের জন্যে ‘কিডজী’ চেক প্রদান করে এই সমাজসেবী সংস্থা “আনন্দধন”কে।



















