
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২৪ শে সেপ্টেম্বরঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হোটেল ম্যানেজমেন্ট পড়ুয়া এক যুবতীকে ধর্ষণের অভিযোগে পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত যুবক।ধৃত বছর ঊনত্রিশের তুহিন সরকারের বাড়ি হাবরা থানার দক্ষিণ হাবরা নিবেদিতা পল্লী এলাকায়।ধৃত যুবক পেশায় পাবলিক পুলিশ ড্রাইভার।পুলিশ সূত্রে খবর,হাবরা থানা ফুলতলা কলোনি পাড়া এলাকার এক যুবতীর সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেকে পুলিশকর্মী বলে পরিচয় দিয়ে বছর দেড়েক আগে বন্ধুত্বের সম্পর্ক হয়।পরবর্তীতে দুজনের সম্পর্ক প্রেমের সম্পর্কের মাধ্যমে গভীর হতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার ধর্ষণ করা হয় যুবতীকে এমনটাই অভিযোগ যুবতীর।এমনকি অভিযুক্ত তুহিন সরকার যুবতীর নামে মাসিক কিস্তির মাধ্যমে দুটো নতুন বাইক কিনে অন্যত্র বন্ধক রেখেছেন বলেও জানায় পুলিশ।ইদানিং যুবতী অভিযুক্ত তুহিন সরকারকে বিয়ের জন্য বারংবার চাপ দিতেই তুহিন আপত্তি করে বিয়েতে।ঠিক তার পরেই যুবতী খবর নিয়ে জানতে পারেন অভিযুক্ত যুবক কোন পুলিশ কর্মী নয় এবং যুবক বিবাহিত,তার একটি বছর ছয়েকের পুত্র সন্তানও রয়েছে।গোটা বিষয়টি যুবতী জানার পর অবশেষে সোমবার হাবড়া থানার পুলিশের দ্বারস্থ হয়ে অভিযুক্ত যুবকের নামে লিখিত অভিযোগ দ্বায়ের করেন যুবতী।সোমবার রাতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ।ধৃতকে মঙ্গলবার হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে বারাসাত আদালতে তোলা হবে।



















