
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২৪ শে সেপ্টেম্বরঃ বিস্ফোরক অর্জুন সিংহ জানালেন তৃণমূলের হাতেই খুন হয়ে যেতে পারেন রাজীব কুমার । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের নাম তুলে আনতে পারেন রাজীব , জানালেন অর্জুন সিংহ । রাজীব কুমার মুখ খুললে পিসি ভাইপোর নাম আসতে পারে । কারণ তাঁর কাছে অনেক তথ্য আছে । তাই খুন হতে পারেন রাজীব কুমার । তৃণমূল সরকার তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে , আবার জানালেন অর্জুন । জ্যোতিপ্রিয় নারী ঘটিত মামলায় জর্জরিত হয়ে পাগল হয়ে গ্যাছেন তাই ভুল বকছেন , এও বললেন অর্জুন । যাদবপুর ঘটনায় বাবুল সুপ্রিয় ও রাজ্যপালের ভূমিকার প্রশংসা অর্জুনের । অর্জুন সিংহ মঙ্গলবার বারাসাত বিশেষ আদালতে এসেছিলেন ।



















