দার্জিলিং-এর রাজসভবন সারা বছর কার্যকরী হোক: রাজ্যপাল জগদীপ ধানকর

দার্জিলিং-এর রাজসভবন সারা বছর কার্যকরী হোক: রাজ্যপাল জগদীপ ধানকর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি,২৪ শে সেপ্টেম্বরঃ দার্জিলিং-এর রাজসভবন সারা বছর কার্যকরী হোক। আজ শিলিগুড়িতে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের নর্থবেঙ্গল চ্যাপ্টারের আনুষ্ঠানিক সূচনা পর্বে এসে এমনটাই বললেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন ১৫ দিনের নোটিশে দার্জিলিং এর রাজভবন কার্যকরী হয়েছে৷ অতীতে মাঝেমধ্যে কার্যকরী হত৷ তবে এবার থেকে এটা সর্বক্ষণ কার্যকরী হবে। কেননা, এটা আমাদের সেকেন্ড হোম। কলকাতার পর দার্জিলিং এর রাজভবন। অন্যদিকে তিনি বলেন, আমার একটাই এজেন্ডা। তা হল শুধুমাত্র সংবিধান। আমি কপি বুক রাজ্যপাল নই। সংবিধান মেনেই কাজ করব আমি। কেউ যদি কোন সরকারী দপ্তরে গিয়ে পরিসেবা না পান আমার দরজা খোলা আছে। অন্যদিকে, যাদবপুর ইস্যুতে বলেন, আমি ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য। কর্তব্য পালনে সেখানে গিয়েছিলাম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top