
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২৬ শে সেপ্টেম্বরঃ স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ভায়েরা, সেই সন্দেহে বশবর্তী হয়ে ধারালো বটি নিয়ে হটাৎ ভায়েরা অশোক দাসের উপর চড়াও হয় উত্তম দাস। এবং এলোপাতাড়ি ভায়েরার উপর বটির কোপ বসায় উত্তম দাস। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮ টা নাগাদ হাবড়া থানার অন্তর্গত এলাকায়। গুরুতরভাবে জখম হন অশোক দাস। তড়িঘড়ি হাবড়া হাসপাতালে নিয়ে জ়াওয়া হয় আশোককে। এমনকি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ বুধবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত উত্তম দাসকে গ্রেফতার করে।তারসঙ্গে পুলিশ উদ্ধার করে রক্ত মাখা ধারালো বটি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


















