পাখির মত উড়ে গিয়ে ফিস্ট করলেন মেহমুদ

পাখির মত উড়ে গিয়ে ফিস্ট করলেন মেহমুদ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্কঃ হিগুয়েতারের সেই বিখ্যাত স্করপিয়ন কিকে গোল বাঁচানোর কথা কার না মনে পড়ে না! কিংবা অলিভার কান, বুঁফোদের অনবদ্য সব সেভ যেন চোখের সামনে ভাসে। এরা প্রত্যেকেই ফুটবল বিশ্বের এক একটা নক্ষত্র। এদের অবিশ্বাস্য সব সেভ রয়ে যাবে ফ্রেমে। আর সেই ফ্রেমে আরোও একজন এবার জায়গা করে নিলেন মিশরের এক অখ্যাত গোলকিপার মেহমুদ গাড। মিশর প্রিমিয়ার লিগের এক ম্যাচে তাঁর অনবদ্য জোড়া সেভ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ফুটবল ফ্যানেদের কাছে এই মুহুর্তের একমাত্র উড়ন্ত গোলকিপার। মিশর প্রিমিয়ার লিগে ইএনপিপিআই এসসি ও পিরামিডস-এর মধ্যে খেলা চলছিল।


পিরামিডস দলটি বেশ শক্তিশালী। ম্যাচের শুরুতেই একের পর এক গোল করছিলেন তাঁরা। ২৯ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে সতীর্থের উদ্দেশে ডায়াগোনাল বল বাড়ান পিরামিডস-এর এক ফুটবলার। কিন্তু সেই প্লেয়ারের নাগাল পাওয়ার আগেই গোল ছেড়ে বেরিয়ে আসেন ইএনপিপিআই এসসি-র গোলকিপার মেহমুদ। বক্সের অনেকটা বাইরে এসে ঝাঁপিয়ে হেড করে সেই বল কাটিয়ে দেন। কিন্তু বলটি ততক্ষণে বিপক্ষীয় দলের এক ফুটবলারের পায়ে পৌছে গিয়েছে।আর তা দেখে সময় নষ্ট না করে মেহমুদ গোলের দিকে ছোটা শুরু করে। এবং গোলে বল ঢোকার আগেই তিনি পাখির মতো উড়ে গিয়ে তা ফিস্ট করে বের করে দেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top