
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,২৬ শে সেপ্টেম্বরঃ বাঙালি হয়ে একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বাংলায় আধুনিক শিক্ষায় শিক্ষিত করার পেছনে যথেষ্ট অবদান রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বৃহস্পতিবার দয়ার সাগর বিদ্যাসাগরের দ্বিশত জন্মদিন পালন করা হল শিলিগুড়ি পৌরনিগমের পক্ষ থেকে। শিলিগুড়ির পৌরনিগমের মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে তার জন্মদিন উদযাপন করেন। পাশাপাশি তাঁর জন্মদিন উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় পামেলার মেয়র অশোক ভট্টাচার্য, মেয়র পরিষদ শংকর ঘোষ,শহরবাসী সহ খুদে পড়ুয়ারা।


















