আর্সেনিক মুক্ত পানীয় জলের দাবিতে বিক্ষোভ

আর্সেনিক মুক্ত পানীয় জলের দাবিতে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,উত্তর ২৪ পরগনা: দত্তপুকুর, হাবরা, বনগাঁ, বাগদা সহ উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে মানুষ আর্সেনিকের কবলে। এই সব এলাকার শিশু থেকে বৃদ্ধ প্রায় সকলেই আর্সেনিক দ্বারা আক্রান্ত। আর্সেনিক মুক্ত পানীয় জল না পেয়ে অসুস্থ হয়ে পড়ছে সাধারন মানুষ। অথচ হুশ নেই প্রশাসনের। আর্সেনিক মুক্ত পানীয় জলের দাবিতে বারাসতে অবস্থিত জেলা জনস্বাস্থ্য কারিগরি আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল আর্সেনিক কবলিত এলাকার মানুষজন। তাদের দাবি অবিলম্বে তাদের আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। আক্রান্তদের চিকিৎসার খরচের ব্যবস্থা করতে হবে। এছাড়াও যারা আক্রান্ত হয়ে কর্মহীন হয়ে বাড়িতে পড়ে আছে তাদের আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি তারা হুশিয়ারি দেন অবিলম্বে তাদের দাবি না মানলে তারা রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামবেন।।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top