নিজস্ব প্রতিনিধি, কোলকাতাঃ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন্ত্র মুগ্ধকর কন্ঠস্বরে মহালয়ার সকাল হয়ে ওঠে অনবদ্য।বিখ্যাত সংগীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিকের সংগীত পরিচালনা, বীরেন্দ্র কৃষ্ণের কন্ঠস্বর এবং বাণীকুমারের মত বিখ্যাত ব্যক্তির গ্রন্থনা সমগ্র বাঙ্গালি মনে চিরকাল রয়ে যাবে।
তবে আধুনিকীকরণের জন্য রেডিওতে চণ্ডীপাঠ শোনার দিন হয়তো শেষের পথে, পর্দার মহিষাসুরমর্দিনী মন কেড়েছে সকলের। তাই অশুভ শক্তিকে বিনাশ করে শুভশক্তির মহা মায়া ধরা দেবেন বীরেন্দ্র কৃষ্ণের চন্ডিপাঠে। চোখের সামনে ভেসে উঠবে মহামায়ার মহিষাসুর বধের কাহিনী।
৮৮ বছরের উজ্জ্বলতর উষ্ণতাকে সঙ্গে নিয়ে এ বছরের দুর্গাপূজায় লাইভ “মাহিষাসুর্মিরদিনী ” উপস্থাপন করতে চলেছে নিউটাউন এএ–১বি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যগণ।” মহিষাসুরমর্দিনী” উপস্থাপনার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আবাহনই নিউটাউন এ এ–১বি ব্লকের শিল্পীদের এই অনুষ্ঠানের ইউএসপি।
এ বছরের দুর্গাপূজায় লাইভ “মাহিষাসুর্মিরদিনী ” উপস্থাপনায় নিউটাউন এ এ–১বি ব্লকের শিল্পীরা
এ বছরের দুর্গাপূজায় লাইভ “মাহিষাসুর্মিরদিনী ” উপস্থাপনায় নিউটাউন এ এ–১বি ব্লকের শিল্পীরা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















