ছাত্রী নিবাসে নিম্নমানের খাবার, বিক্ষোভে বিশ্বভারতী ছাত্রীরা

ছাত্রী নিবাসে নিম্নমানের খাবার, বিক্ষোভে বিশ্বভারতী ছাত্রীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক , বীরভূম: কখনো অঙ্গনওয়াড়ি, কখনোবা বেসরকারি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শোনা যায় নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। এবার নিম্নমানের অভিযোগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিমা ছাত্রী নিবাসের ক্যান্টিনে।

ছাত্রীদের অভিযোগ দীর্ঘদিন ধরে অত্যন্ত নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে। পুরনো তেল দিয়ে তৈরি হচ্ছে একাধিক রান্না। একই তেল রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে বারবার, যেটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। কখনো পচা মাছ দেওয়া হয় ছাত্রীদেরকে। ছাত্রীরা আরো জানাচ্ছে দীর্ঘ দিনের পুরনো খাবার পরিবেশন করা হচ্ছে তাদেরকে। যার জন্য দাম নেওয়া হচ্ছে অনেক বেশি।শুধু নিম্নমানের খাবারই নয় পুজোর ছুটিতে খাবার না খেলেও দিতে হবে তার টাকা। কেন টাকা দিতে হবে এ বিষয়েও কোনো সদুত্তর দিতে পারেনি ক্যান্টিন কর্তৃপক্ষ। বারবার এ বিষয়ে কর্তৃপক্ষকে জানালেও কোনো সদুত্তর পাওয়া যায়নি, নেওয়া হয়নি কোনো ব্যবস্থা।

এদিন এই অভিযোগ এই থালা বাটি হাতে বিশ্বভারতীতে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। কয়েকশো ছাত্রী একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি একটাই এই খাবার খাওয়া যাবে না, এটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

এবিষয়ে ছাত্র পরিচালক শংকর মজুমদার জানিয়েছেন, ছাত্রদের সাথে কথা হয়েছে। কর্তৃপক্ষ ও ছাত্রীদের একসাথে বসে আলোচনা করতে হবে। এছাড়াও অন্যান্য যে সমস্ত ক্যান্টিন গুলি রয়েছে সেখানে যে পদ্ধতিতে খাবার পরিবেশন করা হয় সেই পদ্ধতিতেই খাবার পরিবেশন করা হবে এই ক্যান্টিনে। পাশাপাশি ছাত্রীদের সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top