
নিউজ ডেস্ক ,কলকাতা : কলকাতায় এলেন বিজেপি নেতা জে পি নাড্ডা। ১:৩০ নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে নামেন। তার আগমন গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক এদিন কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন।ঢাক ঢোল শঙ্খ সহযোগে তাঁকে স্বাগত জানানো হয় ।দলের নেতার আগমন কিরে প্রচুর মহিলা কর্মী সমর্থকরাও কলকাতা বিমানবন্দরে হাজির হয়েছিলেন।


















