
নিউজ ডেস্ক: গত পাঁচ দিন ধরে নিম্নচাপের কারনে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। আকাশের মেঘ দেখে কপালে চিন্তার ভাঁজ ব্যবসায়ী ও সাধারণ মানুষদের। অবিরাম বৃষ্টির ফলে পাঞ্চেত এবং মাইথন ড্যাম এ জলে ভরে যাওয়াতে, দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছাড়ার নির্দেশ দিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশেই ইতিমধ্যে পাঞ্চেত এবং মাইথন ড্যাম থেকে ৫০,০০০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।



















