
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২৯ শে সেপ্টেম্বর : দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে, ঢাকে কাঠি পড়েছে আর তাই দেবী বন্দনার শুরুয়াদে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গরিব আদিবাসী শিশুদের মধ্যে বস্ত্র বিতরন করলো। রবিবার জামুডিয়া তিলকা মাঝি স্কুলে এই কর্মসুচি পালিত হয়। এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডিপি সিংহ, ডিসি এম পুস্পা সহ অন্যরা বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। প্রায় ৫০০-র বেশী দুঃস্থ ও আদিবাসী শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।


















