রূপনারায়ন নদে উল্টে গেল যাত্রীবাহী ভুটভুটি

রূপনারায়ন নদে উল্টে গেল যাত্রীবাহী ভুটভুটি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পুর্ব মেদিনীপুর,৩০ শে সেপ্টেম্বরঃ পুজোর মুখেই মর্মান্তিক দুর্ঘটনা, পুর্ব মেদিনীপুরে রূপনারায়নে উল্টে গেল ভুটভুটি, নারী শিশু সহ অনেকেরই মৃত্যুর আশংকা। পুর্ব মেদিনীপুরের রূপনারায়ন নদে। যাত্রীবাহি ভরা ভুটভুটি উল্টে অনেকেই ভেসে গেছেন। যাদের মধ্যে নারী শিশুরাও রয়েছে বলে জানা গেছে। তল্লাশি শুরু করেছে পুলিশ । প্রিয়জনদের খোঁজে নদির পাড়ে উপচে পড়েছে মানুষ। জানা গেছে সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনই রূপনারায়ন ও হুগলি নদির দ্বীপ বেষ্ঠিত মায়াচর থেকে যাত্রী বোঝাই একটি ভুটভুটি দনিপুরের দিকে আসছিল। ৯টা ১৫ নাগাদ এই ফেরি শুরু হয়েছিল সামান্য কিছুদুর আসার পরেই ৯টা ২৫নাগাদ হঠাৎই জোয়ারের ধাক্কা লাগে ভুটভুটির গায়ে। সেই ধাক্কা সামলাতে না পেরে উল্টে যায় ভুটভুটিটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ৫০ থেকে ৬০জন যাত্রী ছিল ভুটভুটিতে। ছিলেন মহিলা পুরুষ। এঁদের মধ্যে ১০/১২জন পাড়ে আসতে সক্ষম হলেও বাকিরা মাঝ নদিতে জোয়ারের জলে ভেসে গেছেন। এঁরা মায়াচর থেকে দনিপুর হয়ে বিভিন্ন জায়গার কর্মক্ষেত্র, হাসপাতাল , আত্মীয় স্বজনের বাড়ির উদ্দেশ্যে এ পাড়ে আসছিলেন । এলাকাটি পুর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্ভুক্ত। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় মহিষাদল পুলিশ। এই মুহূর্তে গোটা জেলা প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে উদ্ধার কার্যে। স্পীড বোট ও দক্ষ সাঁতারুদের নিয়ে চলেছে তল্লাশি তবে এখনও অবধি কোনও দেহ মেলার খবর পাওয়া যায়নি। বহু প্রানহানির আশংকা করেছে প্রশাসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top