
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৩০ শে সেপ্টেম্বরঃ ঘটনা পর্ণশ্রী ১৩১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন মেয়র তথা ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভন চ্যাটার্জি কোন রকম কাজ করছে না এলাকায় এমনটাই অভিযোগ।বেশ কয়েকদিন আগে ১৩১ নম্বর ওয়ার্ড এর পঞ্চানন তলা এক মহিলার ডেঙ্গুতে মৃত্যু হয়। সব মিলিয়ে এলাকাতে দশ-বারোটি পরিবার ডেঙ্গুতে আক্রান্ত। এমনকি বহু পরিবারের লোকজনের জ্বর হয়েছে।এলাকার মানুষের বক্তব্য কর্পোরেশন কোন রকম ভাবে কাজ করছে না। পঞ্চানন তলা একটা ফাঁকা জমি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, অন্য এলাকার লোকেরা এই জমিতে এসে ময়লা ফেলে দিয়ে চলে যায় রাত্রিবেলায় ।বহুবার বলা সত্বেও কর্পোরেশন এই জমিটা পরিষ্কার করছে না। যত্রতত্র জমে রয়েছে জল, ময়লায় জন্মাচ্ছে ডেঙ্গুর মশা। আজ বাধ্য হয়ে সকালবেলায় এলাকার লোকেরা সেই ময়লা তুলে রাস্তায় ফেলে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে শোভন চ্যাটার্জি স্ত্রীর রত্না চ্যাটার্জী। তিনি সেই ময়লা পরিষ্কার করান KMC কে দিয়ে।



















