পৃথক দুটি পথদুর্ঘটনায় মৃত এক আহত দুই

পৃথক দুটি পথদুর্ঘটনায় মৃত এক আহত দুই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ১লা অক্টোবর : মঙ্গলবার বারুইপুর ক্যানিং রোডে কালাবড়ুর কাছে এক চোদ্দ চাকার লরির মধ্যে বাইক নিয়ে ঢুকে পড়ে স্বামী ও স্ত্রী।স্বামী স্ত্রী বারুইপুরের দিক থেকে ক্যানিংয়ের দিকে আসছিল সেই সময় ক্যানিংয়ে দিক থেকে চোদ্দ চাকার লরিটি বারুইপুরের দিকে যাচ্ছি তখনি বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে লরির তলায় ঢুকে গেলে লরির চাকায় পৃষ্ঠ হয়ে মারা যায় স্ত্রী আর স্বামী গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লরি ও চালক পলাতক এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ আসে।
অন্যদিকে বাসন্তী থানার চৌমাথার কাছে দ্রুত গতিতে বাইক চালানোর ফলে গুরুত্বর আহত হয় এক যুবক তাকে উদ্ধার করে বাসন্তী গ্রামীন হাসপাতালে নিয়ে যায় সেই খানে অবস্থার অবনতি হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top