“স্বপ্নময় প্রকৃতিতে মা সেজেছেন নতুন রুপে”

“স্বপ্নময় প্রকৃতিতে মা সেজেছেন নতুন রুপে”

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপুর: “স্বপ্নময় প্রকৃতিতে মা সেজেছেন নতুন রুপে” ১০ ম বর্ষে পদার্পনে এবছরের পূজোর থিম ভাবনায় চন্দ্রকোনা টাউনের গোপসাই লালসাগর সার্ব্বজনীন দূর্গোৎসব কমিটি।থিমের দিক থেকে বরাবরই নতুন কিছু করে দেখানোর তাগিদে অন্যান্যদের থেকে নিজেদের এগিয়ে রাখে এই পূজো কমিটি।এবারের থিম ভাবনায় মন্ডপ থেকে প্রতিমা সবেই অপরুপ প্রকৃতির সান্নিধ্য পাবে দর্শনার্থীরা দাবী উদ্যোক্তাদের।মন্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে সোলার বাহারি কাজ।মন্ডপের ভিতরে প্রবেশ করলে মনে হবে সবুজ অরন্য পৌঁছে গিয়ে ফের একবার বিলুপ্তির সম্মুখে পড়া নানান কীটপতঙ্গ থেকে পক্ষিকুলের সংস্পর্শে চলে যাওয়া।বিশ্ব উষ্ণায়ণের যুগে ধ্বংস ও বিলুপ্তির পথে প্রকৃতির সাথে ভারসাম্য রাখা প্রানীগুলি।তাদেরই ফের একবার দর্শনার্থীদের সামনে তুলে ধরে মনে করিয়ে দেওয়া প্রকৃতির ভারসাম্য এদের অবদান।প্রতিমাকেও তুলে ধরা হয়েছে প্রকৃতিময়ী রুপে।এছাড়াও সরকারি জনকল্যান মুলক প্রকল্পগুলিও তুলে ধরা হবে কমিটির তরফে এবং পূজো কদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে।সাড়ে চার লক্ষ টাকা বাজেট এই পূজো কমিটির।উদ্যোক্তারা আশাবাদী চন্দ্রকোনার বাকি পূজোগুলির থেকে অনেকটাই এগিয়ে রাখবে তাদের পূজোকে।আবহাওয়ার পরিবর্তন হলেও পূজো কদিন নির্বিঘ্নেই কাটুক আশায় উদ্যোক্তারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top