
নিউজ ডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা : শনিবার রাতে বারুইপুর থানার অন্তর্গত শংকরপুর অঞ্চলের কেশবপুর গ্রামে দুই সন্দেহজনক ব্যক্তি কে ধরে স্থানীয় গ্রামবাসীরা। যাদের বাইকে ঝোলানো দুটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে নয়টি অভিনব বোতল বোমা। তারপরে গ্রামবাসীরা ওই দুই দুষ্কৃতী কে পোস্টারের সাথে বেঁধে রাখে। চলে উত্তমমধ্যম ধোলাই। খবর দেওয়া হয় বারুইপুর থানার পুলিশ কে। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিঠু তরফদার ও বিশ্বনাথ পুরকায়েত নামে দুজন দুষ্কৃতীকে উদ্ধার করে। দুই দুষ্কৃতীর বাড়ি জয়নগর থানার অন্তর্গত জলদাপাড়া এলাকায় বলে জানা যাচ্ছে। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বাইকটি বাজেয়াপ্ত করা হয়। নটি বোতল বোমা কে বারুইপুর থানার পুলিশ রাতভর কর্ডন করে রাখে। বোমা-গুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল স্কোয়াডকে। আজ দুই দুষ্কৃতী কে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে এই বোমা-গুলি কোথা থেকে আনছিল এবং সেগুলো নিয়ে তারা কি উদ্দেশ্যে কোথায় যাচ্ছিল।



















