
নিউজ ডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা: বারো বছরের সম্পর্ক তারপরেও বিয়ে না করায় প্রেমিকার বাড়ির সামনে রাস্তার উপর ধর্নায় বসলেন প্রেমিক ৷ বিয়ে না করা পর্যন্ত তিনি এই ধর্না চালিয়ে যাবেন ৷ প্রথমে প্রেমিকার বাড়ির সামনে বসলেও পুলিশ তা জানতে পেরে এসে তুলে দেয় ৷ তারপর বাড়ির সামনের রাস্তায় এসে ধর্নায় বসে গড়িয়া ষ্টেশন সংলগ্ন গোড়াগাছার যুবক বাবু মন্ডল ৷ প্রতিবেশী দেবযানী মন্ডলের সাথে তার দীর্ঘ ১২ বছরের সম্পর্ক ৷ প্রথম থেকেই এই সম্পর্কে আপত্তি ছিল মেয়ের পরিবারের ৷ মেয়েটি বর্তমানে একটি নামী গয়না বিপনী কর্মরত ৷ সম্প্রতি তাদের সম্পর্কে অবনতি হয় ৷ মেয়েটি জানিয়ে দেয় যে তার পক্ষে বাবুকে বিয়ে করা সম্ভব নয় ৷ তারপরেই মেয়ের বাড়ির সামনে ধর্নায় বসেছে বাবু ৷ গতকাল থেকে একটানা ধর্নার ফলে তার শারীরিক অবস্থার অবনতি হয় ৷ এই ঘটনায় অবশ্য প্রকাশ্যে কিছু বলতে রাজী নয় প্রেমিকা ও তার পরিবার ৷ তবে তারা জানিয়েছেন পুরো বিষয়টিই তারা পুলিশকে জানিয়েছেন ৷


















