
নিউজ ডেস্ক,পূর্ব মেদিনীপুর: গোপন সূত্রে খবর পেয়ে মহিষাদলের চিঙ্গুরমারি থেকে চারহাজার কেজি শব্দবাজি উদ্ধার করলো পুলিশ। হলদিয়ার এসডিপিও তন্ময় মুখোপাধ্যায়ের নেতৃত্তে অভিযান চালিয়ে গতকাল এই বিপুল পরিমান শব্দবাজি উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এরা এই এলাকায় বেআইনি ভাবে এই শব্দবাজি বানানোর কাজ করছিলো কোনোরকম বৈধ অনুমতি ছাড়াই। বাজেয়াপ্ত করা হয়েছে বেশকিছু শব্দবাজি তৈরীর কাঁচামাল।


















