আবারো ছেলেধরা সন্দেহে গণপিটুনি

আবারো ছেলেধরা সন্দেহে গণপিটুনি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,বীরভূম: শুধুমাত্র গুজবের ওপর ভিত্তি করে সপ্তাহ খানেক আগেই কেতুগ্রাম থেকে আসা ৫ জন ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর করা হয়েছিল বীরভূমের সিউড়ির ফকিরপাড়া। যদিও পরে জানা যায় যে ৫ জনকে মারধর করা হয়েছিল তারা নিজেদের কাজে সিউড়িতে এসেছিলেন। ছেলে ধরার সাথে তাদের কোনো সম্পর্ক নেই।

সপ্তাহ খানেক পেরোতে না পেরোতেই গণপিটুনির ঘটনায় বীরভূমে এবার ঘটনাস্থল রামপুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হরিজনপল্লীতে।এলাকার একটি দুর্গামণ্ডপ সংলঙ্গো এলাকায় দুই মহিলা ও এক পুরুষ কে দেখে ছেলে ধরা সন্ধেহ করেন এলাকার বাসিন্দারা। এরপরই হাত-পা বেঁধে চলে ব্যাপক মারধর।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাচ্চা ছেলে মেয়েদের লোভনীয় খাবারের প্রলোভন দেখিয়ে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় রামপুরহাট থানার পুলিশ। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ, পাশাপাশি তাদের পরিচয় কী উদ্দেশ্যে তারা সেখানে দাঁড়িয়ে ছিলেন সমস্তটাই খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top