
রায়া সাধুঃ বলিউডের বাম্পার বডি ফিটনেসকে আপাতত আড়ালে সরিয়ে নতুন ক্লাইম্যাক্স নিয়ে সিলভার স্ক্রিনে হাজির হতে চলেছেন আক্কি, মতলব অক্ষয় কুমার। নয়া মুখ নিয়ে ছবির পোস্টারও রেডি। তা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা’র রিমেকে একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করছেন ‘লক্ষী বম্ব’ অক্ষয় কুমার। আক্কির মুভি মানেই নতুন চোখ ঝলসানো কিছু চমক। ইতিমধ্যে ফার্স্টলুকেই বাজিমাত করে ফেলেছেন তিনি। ছবির পোস্টারে দেখা যাচ্ছে নিজের মেক আপ নিজেই সারছেন আক্ষয়। আয়নার সামনে নিজের স্বতস্ফুর্ত সৌন্দর্য্যকে ফুটিয়ে তুলতে চোখে কাজল পড়ছেন সযত্নে। নিজের চোখকে মায়াবী করতেই যেন এমন সাজে ব্যাস্ত লক্ষী। আক্কির ফ্যানেরা অধীর আগ্রহে বসে আছে নতুন চমক পেতে। পরনে টকটকে লাল শাড়ি, কোলা ব্লাউজ, কপালে লাল বড় টিপ, হাতে লাল চুড়ি আক্কি দেবী দুর্গার সামনে দাঁড়িয়ে। পুজোর মরসুমে এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই উঠেছে সমালোচনার ঝড়। উল্ল্যেখ্য, ছবি নিয়ে আগে থেকেই বিতর্কের ঝড় উঠেছিল। পরিচালক রাঘব লরেন্স নিজেকে এই ছবি থেকে সরিয়ে নিয়েছিলেন। তারপরেও থেমে থাকেনি লক্ষীবম্বের কাজ। যতই যাই হোক, এখন শুধু আক্কির ‘লক্ষী বম্ব’ বার্স্ট হওয়ার পালা।


















