
রায়া সাধুঃ “আমি একজন শান্তশিষ্ট, পত্নী-নিষ্ঠ ভদ্রলোক” এই বিখ্যাত গানটির কথা মনে পড়ে? ব্যস্ততার এই জুগে একদিকে নিজেকে শান্তশিষ্ট, পত্নীনিষ্ঠ বলছেন তো অপর দিকে সেই পত্নীর জন্মদিনটাই আজ ভুলে জাচ্ছেন বেমালুম? নিজের বউকে সারপ্রাইজ গিফটের কথাতো ছেড়েই দিন, রোজকার মত আজও অফিস থেকে ফিরতি পথে হাল্কা আড্ডাতেই ভুলে গিয়েছেন অনেকে। অফিসের কাজের চাপে পত্নীর জন্য উপহার কেনার আইডিয়াটা যে কখন মাথা থেকে ফুড়ুট করে উড়ে গিয়েছে তা বুঝতেই পারেন না আজকালকার পত্নী-নিষ্ঠ পতিগণ। বাড়ি ফিরে ডিনারটা যদিও বা কপালে জুটল, কিন্তু সেটাও হয় অতিরিক্ত লবণাক্ত নয়তো ঝালের আগুনে বেজায় অখাদ্য। ভয় নেই আর, গিন্নীদের গোসা ভাঙ্গাতে এবার দাদাবাবুদের জন্য থাকছে অনলাইনে গিফট কেনার নিত্য নতুন নানান ফিরিস্তি।

নেট দুনিয়ায় ফ্লিপকার্ট, জাবং, আমাজন, শপক্লুজ, ক্ল্যাব ফ্যাক্টরী, গ্রফারস সহ এমন হাজারো অনলাইন শপ আছে। আর সেখানেই মিলে জায় সাধ্যের মধ্যে দুর্দান্ত ছাড়ে দারুণ অফার। কি চাই বলুন! সাধের মোবাইল থেকে শুরু করে আপনার কিচেনের সরঞ্জাম, চাইলে আপনার প্রিয় লেখকের গ্রন্থসামগ্রী। সেল সেল সেল। শুধু চৈত্রে নয়, পুজো ধামাকা থেকে শুরু করে দুদিন অন্তর চলে স্টক ক্লিয়ারেন্সের নানা অফার। পাশাপাশি, জিনিস পত্রে ছাড় মেলে ৬০% থেকে ৭৫% পর্জন্ত। ফলে ঘরে বসেই আপনার ফোন থেকেই অর্ডার দিন গিন্নীর মন কাড়া গহনা, নয়তো মন মাতানো শাড়ির সম্ভার, আবার বাহারি সব উপহার। আর তা আপনার ঠিকানায় আপনারই বাড়ি এসে দিয়ে যাবে বিপননি সংস্থার ডেলিভারি বয়। অটো, বাস কিংবা সামান্য হেটে দোকানে জাওয়ার ফুরসত কোথায়! বরং অবসরে আপনার আন্ড্রয়েডের বিভিন্ন আপ্সে চোখ রেখে হাজারো জিনিসের মধ্যে থেকে নিজের নয়তো প্রিয়জনের মনের মত প্রয়োজনীয় জিনিস অর্ডার করে দিন। এখন আবার শহর ছাড়িয়ে শহরতলিতেও পৌছে জাচ্ছে আপনার অর্ডার। তাই হাল ফ্যাশানের জুগে অনলাইনে কেনাকাটার ধুম যেন আরোও বেশি করে ডিজিটাইজড করে তুলেছে মানুষকে। তাই সবশেষে বলা যেতেই পারে, অফিসের অবসরে হাতের মুঠো ফোনটিকেই করে ফেলুন মুষ্কিল আসানের হাতিয়ার, আর টুক করে সেরে ফেলুন কেনাকাটা।


















