অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিত খুঁড়তে গিয়ে মিলল কঙ্কাল

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিত খুঁড়তে গিয়ে মিলল কঙ্কাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,নদীয়া,১০ই অক্টোবর : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিত খোঁড়ার সময় কঙ্কাল উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য নদীয়ার নাকাশিপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল নদীয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত নাগাদি এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির কাজ করার সময় ভীত ঘুরতে রতে গিয়ে মাটির তলা থেকে তিনটি নর কঙ্কাল দেখতে পান নির্মাণ শ্রমিকরা। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে খবর পেয়ে আজ সকাল আনুমানিক দশটা নাগাদ নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে কঙ্কাল গুলিকে উদ্ধার করতে অস্বীকার করে। পরে সংবাদ মাধ্যমের তৎপরতায় নাকাশিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টির তদন্ত শুরু করেন। তবে আগামীকাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পূর্ণ বিষয়টির তদন্ত ত্বরান্বিত করা হবে বলে জানা গেছে প্রশাসনিক সূত্রে। তবেএই কংকাল উদ্ধারকে কেন্দ্র করে এলাকাবাসীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন রকম অভিযোগ জানানো হয়নি পুলিশের কাছে। পূর্বে ওই স্থানে কোন কবরস্থান ছিল বলে তদন্তে প্রাথমিক ধারণা স্থানীয় এলাকাবাসী সহ পুলিশ প্রশাসনের। সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top