ভিক্ষা করার নামে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, গ্রেফতার মহিলা

ভিক্ষা করার নামে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, গ্রেফতার মহিলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,১২ ই অক্টোবর: দীর্ঘদিন ধরে হাবড়ার বিভিন্ন এলাকায় চুরির উপদ্রব বেড়ে গিয়েছে। পুলিশের এক প্রকার ঘুম ছুটে গেছে। শুক্রবার দুপুরের পর হাবড়া জয়গাছি এলাকায় একটি বাড়িতে এক মহিলা এবং তার কিশোর ছেলেকে নিয়ে ভিক্ষার নামে ঢোকে । সে সময় সেই বাড়ি থেকে চুরির চেষ্টা করে এবং হাতে নাতে ধরা পড়ে যায়। এলাকার লোকজন ধরে হাবড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ সুত্রে জানা গেছে মহিলার নাম পিঙ্কি পাসি শিয়ালদহ স্টেশনে থাকে। ধৃত মহিলাকে শনিবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top