
নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান,১৫ ই অক্টোবর:চলতি মাসের বাইশ তারিখ সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সভা আছে বুদবুদের লোহাপুর কৃষ্ণপুর এলাকায়। অভিযোগ, দলীয় কর্মসূচীকে সফল করার প্রচার চলাকালীন হটাৎই অঞ্চলের বিজেপির বুথ সভাপতি মন্টু চৌধুরীকে বেধড়ক মারধর করে জনা কয়েক দুষ্কৃতী।
রক্তাত্ব অবস্থায় গুরুতর জখম অবস্থায় ঐ বিজেপি কর্মীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাপুর কৃষ্ণপুর অঞ্চলের বিজেপি বুথ সভাপতি মন্টু চৌধুরীর অভিযোগ, সোমবার বিকেলে এলাকারই একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন তিনি, হটাৎই জনা কয়েক দুষ্কৃতী তাকে ঘিরে ধরে বাঁশ দিয়ে মাথায় মারে, অজ্ঞান হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, এরপর দলীয় কর্মীরাই তাকে রক্তাত্ব অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।
ঘটনার খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ ঘটনা যায়। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, যদি পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা না নেয় তাহলে লাগাতার আন্দোলনে নামবে দল।



















