
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণা,১৮ই অক্টোবর : সূত্র মারফত খবর পেয়ে নারায়ণপুর থানার পুলিশ জগারডাঙ্গা এলাকায় রাস্তার পাশে জঙ্গলে ২০ লিটার জলের জারের মধ্যে ড্রাম ভর্তি বোমা উদ্ধার, সেই জারের মধ্যে তুলো দিয়ে রাখা ছিল বোমা গুলি।এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ ও বিধাননগর বোম স্কোয়াডের প্রতিনিধি দল।



















