অবৈধভাবে ভারতে প্রবেশের পথে আটক সাত বাংলাদেশী

অবৈধভাবে ভারতে প্রবেশের পথে আটক সাত বাংলাদেশী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণা,১৮ই অক্টোবর : অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের পথে মহিলা সহ সাত বাংলাদেশিকে আটক করে পুলিশের হাতে তুলে দিন বিএসএফ। গতকাল ধৃতরা গাইঘাটা থানার আংরাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করছিল। সেই সময় তাদের আটক করে বিএসএফ- এর ৬৪ নম্বর ব্যাটালিয়ন। পরবর্তীতে তারা তাদের গাইঘাটা থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে ৩ জন মহিলা ও ৪ জন পুরুষ। মূলত এদেশে তারা কাজের উদ্দেশ্যে এসেছিল। আজ তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top