অবৈধ পাসপোর্ট-সহ কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি

অবৈধ পাসপোর্ট-সহ কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কোলকাতা,১৮ ই অক্টোবর : অবৈধ পাসপোর্ট-সহ কলকাতা বিমানবন্দর থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল অভিবাসন দপ্তর । মিতু বিবি নামে ওই মহিলা বাংলাদেশের বরিশালের বাসিন্দা বলে জানা গেছে । সে নাম-পরিচয় লুকিয়ে এতদিন পুনের একটি কাপড়ের দোকানে কাজ করত । তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯ , ৪২০, ৪৬৫ , ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা রুজু হয়েছে ।তিন বছর আগে বেনাপোল সীমান্ত পেরিয়ে চলে এসেছিল ভারতে । তারপর নিজের আসল নাম এবং পরিচয় গোপন করে থাকতে শুরু করে পুনেতে । সেখানেই অন্য একজনের ভারতীয় পাসপোর্ট হাতিয়ে নিয়েছিল । পরে সেই নামেই আধার কার্ড ও প্যান কার্ড বানিয়ে দিব্যি কাজ করছিল পুনেতে । মিতু বিবি ভেবেছিল এভাবেই কলকাতা হয়ে বাংলাদেশে ফিরে গেলে কেউ কিছুই বুঝতে পারবে না । কিন্তু পাসপোর্ট চেক করার সময়ই কলকাতা বিমানবন্দরে ধরা পড়ে যায় পাসপোর্টটি তার নয় ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top