ফের চোরাই বাইক উদ্ধার বীরভূম থেকে

ফের চোরাই বাইক উদ্ধার বীরভূম থেকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১৮ ই অক্টোবর :দুর্গাপুর থানার আওতাধীন ওয়াড়িয়া ফাঁড়ির পুলিশ বীরভূমের খোস মহম্মদপুর থেকে আরও ১০টি চোরাই মোটরবাইক উদ্ধার করল । এর আগে গত ১৩ই অক্টোবর বীরভূমের দুবরাজপুর থেকে ৭টি চোরাই বাইক উদ্ধার করেছিল পুলিশ । বাইক চুরির অপরাধে শেখ বাবর আলি ও শেখ রাজাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ । হেফাজতে জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে এই দশটি বাইক উদ্ধার করে পুলিশ । প্রসঙ্গত উল্লেখ্য ধৃত শেখ বাবর আলি দুবরাজপুর থানার এস আই অমিত চক্রবর্তী হত্যার অন্যতম আসামী ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top