
নিউজ ডেস্ক, দক্ষিণ ২৪ পরগণা :মানবিক উদ্যোগ ক্যানিং থানার। গুরুতর অসুস্থ পথ কুকুরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালেন ক্যানিং থানার আই সি অমিত হাতি। রবিবার ঘটনাটি ঘটে ক্যানিং থানা চত্বরে। গত কয়েকদিন ধরেই ক্যানিং থানা এলাকায় একটি পথ কুকুর গুরুতর অসুস্থ ছিল। কোমরে ব্যাথা লাগার কারণে ঠিক ভাবে দাঁড়াতে পারছিল না। বিষয়টি দেখেই তার চিকিৎসার জন্য উদ্যোগী হন ক্যানিং থানার আই সি। এরপর স্থানীয় পশু প্রেমী সংগঠনের সাথে যোগাযোগ করেন তিনি। রবিবার সকালে সেই পশু প্রেমী সংগঠনের সদস্যরা এসে অসুস্থ কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ভাঙড় থানার অন্তর্গত চন্দনেশ্বর এলাকায়।



















