
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা , ২০ শে নভেম্বর : জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভাঙড়ে। ভাঙড় থানার ধারা গ্রামের ঘটনা। ঘটনায় গুরুতর আহত এক মহিলাসহ মোট তিনজন। আশঙ্কাজনক অবস্থায় আহত মহিলাকে ভর্তি করা হল হাসপাতালে। পুলিশ সূত্রে খবর ঘর করা নিয়ে ধারা গ্রামে দুই পরিবারের মধ্যে বচসা বাধে। তার থেকেই শুরু হয় মারপিট। দুই পরিবারের সংঘর্ষে মোট তিনজন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।


















