ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়ে পুলিশ সুপার অফিসের সামনে বিক্ষোভ মহিলা সমিতির

ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়ে পুলিশ সুপার অফিসের সামনে বিক্ষোভ মহিলা সমিতির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৯ ডিসেম্বর, অজ্ঞাত পরিচয় যুবতীর শনাক্ত করে ধর্ষকদের কঠোর শাস্তির দাবি সহ মোট ৭ দফা দাবি নিয়ে জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দিল সারাবাংলা গণতান্ত্রিক মহিলা সমিতি।সোমবার বেলা বারোটা নাগাদ, মালদা শহরের নেতাজি মোড় থেকে বামপন্থী সারাবাংলা গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে একটি মিছিলের আয়োজন করে। প্ল্যাকার্ড হাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের মহিলারা মিছিলে পা মেলান।
সারা শহর পরিক্রমা করে মিছিলটি শেষ হয় জেলা পুলিশ সুপার অফিসের সামনে। সেখানে দীর্ঘক্ষন তারা অবস্থান বিক্ষোভ করেন। ‌পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল পুলিশবাহিনী আগে থেকেই মোতায়েন ছিল সেখানে। প্ল্যাকার্ড হাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের মহিলারা মিছিলে পা মেলান।দীর্ঘক্ষন অবস্থানের পর সংগঠনের পক্ষ থেকে ৭ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় পুলিশ সুপারের কাছে।
সংগঠনের জেলা সম্পাদিকা রুনু কুন্ডু জানিয়েছেন, দেশ ও রাজ্যে ধর্ষণ করে যুবতীদের খুনের ঘটনা বেড়েই চলেছে। হায়দ্রাবাদে ধর্ষকদের যেভাবে এনকাউন্টার করা হয়েছে, সেইভাবে মালদার টিপা জানি এলাকায় অগ্নিদগ্ধ যুবতীকে শনাক্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। ধর্ষকদের কঠোর শাস্তির দাবি সহ মোট ৭ দফা দাবি নিয়ে তারা ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top