ক্রিকেটের সঙ্গে ফুটবলেও এগিয়ে নারীরা, দেশের মুখ উজ্জ্বল করে নেপালে সোনাজয় ফুটবল দলের

ক্রিকেটের সঙ্গে ফুটবলেও এগিয়ে নারীরা, দেশের মুখ উজ্জ্বল করে নেপালে সোনাজয় ফুটবল দলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৯ ডিসেম্বর, পরপর তিনবার সোনা জয় ভারতের। সোমবার ফুটবলে ফাইনালে নেপালকে হারিয়ে সাউথ এশিয়ান গেমসে তৃতীয় বার সোনা জয় ভারতের। ২-০ গোলে নেপালকে এদিন হারিয়ে দেয় ভারত। আজ ফাইনালে ভারতের হয়ে জোড়া গোল করেন বালা দেবী।
এদিন নেপালের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল ভারতের মেয়েরা। সঙ্গিতা বাসফোর, রতনবালা দেবীদের দাপটে যেন প্রথম থেকেই ঝুকে গিয়েছিল নেপালের মহিলা ফুটবলাররা। আর সেই সুযোগের সদ্ব্যবহার করেই ভারত আবারও সোনা জিতল।এদিন ম্যাচের তারকা ছিলেন নিঃসন্দেহে বালা দেবী। চারটি ম্যাচে বালা দেবী মোট পাঁচটি গোল করে। ২৯ বছরের স্ট্রাইকার টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল করে।প্রথম ১৮ মিনিটের মাথাতেই প্রথম গোলটি করেন তিনি। তারপর ফের ৫৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন। এই জয়ে খুশি সকল ফুটবল প্রেমীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top