নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২১ ডিসেম্বর, আপার প্রাইমারি শিক্ষক এর চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। প্রতারণার ঘটনায় বাগুইআটি থানার পুলিশ গ্রেফতার করল একজনকে।ধৃতের নাম গৌতম পাল, মালদার বাসিন্দা। ইদানিং বাগুইআটি জ্যাংড়া এলাকায় ভাড়া থাকত বেশ কিছুদিন ধরে।
জুন মাসে বাগুইআটি থানায় একটি অভিযোগ দায়ের হয়। যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ি ছেলেকে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এরপর দীর্ঘদিন হয়ে গেল চাকরি না পেয়ে সে বুঝতে পারে প্রতারিত হয়েছে তারপরই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানা পুলিশ তদন্তে নেমে বাগুইআটি থানা এলাকা থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।আজ তাকে বারাসাত আদালতে তোলা হয়। হেফাজতে নিয়ে চক্রের সাথে অন্যকেউ যুক্ত আছে কিনা তা নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।



















