NRC -এর প্রতিবাদে কলকাতায় পথে নামলেন অলিক চক্রবর্তী

NRC -এর প্রতিবাদে কলকাতায় পথে নামলেন অলিক চক্রবর্তী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ২১ ডিসেম্বর, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতায় পথে নামলেন ভাঙর আন্দোলনের মুখ অলিক চক্রবর্তী।শনিবার অলোক চক্রবর্তীর দল সিপিএমএল রেডস্টারের সদস্যরা রামলীলা ময়দান থেকে মিছিল শুরু করেন। মিছিলটি শেষ হয় ধর্মতলার রানিরাসমনি অ্যাভিনিউতে।

এছাড়াও কেন্দ্রের বিরুদ্ধে এই মিছিলে অংশ নিয়েছিল সিপিএমএল নিউ ডেমোক্রেসির মতো নকশালপন্থী সংগঠন গুলি। কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের কথা বলেন অলোক চক্রবর্তী। মোদি সরকারের আমলে দেশে বেকারত্ব বাড়ছে। বেকার যুবকরা সম্পূর্ন দিশাহীন। তাই নজড় ঘোরাতেই মোদি সরকার ধর্মের নামে মানুষকে ভাগ করতে চাইছেন। কখনও রামমন্দির। আবার এখনও কালা আইন। নজড় ঘোরানো আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করতে হবে বলে জানান অলোক চক্রবর্তী। তবে আন্দোলনের প্রমুখ অবশ্যই গনতান্ত্রীক হবে বলে এদিন জানান ভাঙর আন্দোলনের অন্যতম মুখ অলিক চক্রবর্তী।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top