২২ ডিসেম্বর, উত্তরপ্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ রণক্ষেত্রের আকার ধারণ করেছে। কানপুর ও রামপুরে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংযোগের জেরে অগ্নিসংযোগে লিপ্ত হয়।বৃহস্পতিবার ফের উত্তরপ্রদেশে সিএএ বিরোধী বিক্ষোভ চালু হলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে।পরে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে গুলিবর্ষন শুরু হয়।ঘটনার ১৬ জন নিহত হয়েছেন। রাজ্য পুলিশ জানিয়েছেন, ২৬০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
একজন প্রবীণ কর্মকর্তা জানিয়েছেন, বিক্ষোভকারীরা কানপুরের ইয়তিমখানা পুলিশ চৌকিট জ্বালিয়ে দিয়েছে এবং ভারী ইটপাটকেল চালিয়েছিল, যার ফলে পুলিশসহ বহু লোক আহত হয়। রামপুরে সিএএবিরোধী বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয় এবং পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিক্ষোভকারীরা পাঁচটি চাকা ও একটি গাড়ি আগুনে পোড়ায়।পুলিশের লাঠিচার্জে পাঁচজন বিক্ষোভকারী আহত হয় বলে জানা গিয়েছে।সবমিলিয়ে এক ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশে।



















