
নিজস্ব সংবাদদাতা, বীরভূম,৯ জানুয়ারি,বর্ধমান থেকে রামপুরহাটের উদ্দেশ্যে আসছিল বর্ধমান রামপুরহাটের একটি লোকাল ট্রেন। সাঁইথিয়া স্টেশনে তিন নম্বর প্লাটফর্মে ঢোকার সময় রেললাইনের ওপর থাকা রোড ব্রীজের ধাক্কা মারে বৈদ্যুতিক ট্রেনের পেন্টগ্রাফ। সাথে সাথেই বিকট আওয়াজ হয় এবং ধোঁয়া বের হতে থাকে সেখান থেকে। গতি খুব বেশি না থাকাই সেখানেই দাঁড়িয়ে যায় ট্রেনটি। নামিয়ে দেওয়া হয় সমস্ত যাত্রীদের এবং ট্রেন টিকে বাতিল করা হয়। ওই ট্রেনের সকল যাত্রীদের অন্য ট্রেনে চাপিয়ে রামপুরহাট পাঠানো হয়। ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।


















